গোপালপুর সৈকতে প্রেমিককে বেঁধে তাঁর সামনেই গণধর্ষিতা তরুণী! আটক আট
/ Feb 01, 2026

গোপালপুর সৈকতে প্রেমিককে বেঁধে তাঁর সামনেই গণধর্ষিতা তরুণী! আটক আট

ওড়িশা পর্যটন মানচিত্রে অন্যতম আকর্ষণীয় স্থান গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকত। বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সেখানে। এবার সেই গোপালপুর সৈকতেই এক কলেজপড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে হুলস্থুল পড়ে গিয়েছে ওড়িশায়। ইতিমধ্যেই আট সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার গোপালপুর সৈকতে সন্ধ্যাবেলায় বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী। তাঁরা দু’জনে সৈকতের একটু নির্জন স্থানে বসে গল্প করছিলেন। নির্যাতিতার দাবি, সেই সময় সেখানে মোটরবাইকে করে ১০ জন এসে তাঁদের ঘিরে ধরে নানা রকম কটূক্তি করতে থাকেন। শুধু তাই নয়, দু’জনের ছবি তাঁরা ক্যামেরাবন্দি করছিলেন। প্রতিবাদ করেছিলেন তরুণীর পুরুষ বন্ধুটি। তার পরই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ওই দশ জন মিলে দু’জনের উপর ঝাঁপিয়ে পড়েন। তরুণীর বন্ধুকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তাঁর হাত-পা বেঁধে সৈকতেই ফেলে রাখেন অভিযুক্তেরা। তার পর তরুণীকে টানতে টানতে নিয়ে যান সৈকতের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। তার পর পালিয়ে যান অভিযুক্তেরা। সেই ঘটনার পর তরুণী এবং তাঁর বন্ধু কোনও ক্রমে গোপালপুর থানায় পৌঁছে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলতে থাকে। ব্রহ্মপুরের পুলিশ সুপার শ্রবণ বিবেক এম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়েছে। সকলেই সাবালক। তবে এই ঘটনায় আরও অনেকের জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা কেউই স্থানীয় নন।

তিনি জানান, নির্যাতিতা ও ধৃতদের মেডিক্যাল পরীক্ষা চলছে। বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। পাশাপাশি, পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সমুদ্র সৈকতে এমন ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে জানাচ্ছেন আধিকারিকরা। ফলে তৎপরতার সঙ্গে তদন্ত চালানো হচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।