বিজেপির প্রতিবাদ মঞ্চে ছিঁড়ল মহিলার পোশাক, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
/ Feb 01, 2026

বিজেপির প্রতিবাদ মঞ্চে ছিঁড়ল মহিলার পোশাক, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

কসবায় ল কলেজের ছাত্রী-ধর্ষণের ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবারই শহরে এসেছে ঘটনার তদন্তের গতি প্রকৃতি জানতে। তাদের সফরের সময়ে রাত দখল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মীদের হাতাহাতি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভিড়ের মধ্যেই এক মহিলার জামা ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এদিনের ঘটনায়। এই ঘটনা নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী ও সত্যপাল সিংয়ের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবার বিকেলে কলেজে যান। এদিন সেখানে বিজেপির কিছু কর্মী-সমর্থকও জড়ো হয়েছিলেন। সেখানে সেই সময়ে রাত দখল মঞ্চের সদস্যরা ধর্ষণের প্রতিবাদে পথসভা করছিল। মীনাক্ষী, সত্যপাল, বিপ্লব দেব–সহ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কলেজে ঢোকার পরে রাত দখ‍ল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মীদের বচসা শুরু হয় এবং তারপর হাতাহাতি বেঁধে যায়। হাতাহাতির ফলে রাত দখল মঞ্চের এক সদস্যার জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ওই মঞ্চের সদস্য এক মহিলা জানান ধর্ষণের প্রতিবাদে পথসভা করছিলেন তারা। হঠাৎ করেই ঝান্ডা নিয়ে বিজেপির লোকেরা হামলা চালায়। এটাই বিজেপির স্বরূপ বলেও সাফ জানান তিনি।বিলকিস বানো, আসিফা নিয়ে প্রশ্ন করায় বিজেপির লোকজন এসে জামা ছিঁড়ে দেয় বলেও জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে এক মহিলার সঙ্গে এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নারী সুরক্ষা’ বিজেপির কাছে দিনে দিনে প্রহসনে পরিণত হয়েছে। তাইতো প্রসঙ্গক্রমে বিজেপির কাছে বিলকিস বানো ও আসিফাকে নিয়ে প্রশ্ন তোলার শাস্তিস্বরূপ, বিজেপি কর্মীরা ছাত্রীদের হেনস্তা করে, এমনকি তাঁদের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে”।পোস্টে আরো লেখা হয়েছে, “বিজেপির তথাকথিত ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ টিমের কি তাদের দলের এই সকল বিকৃত মানসিকতার কাজগুলি চোখে পড়ে না? নাকি তারা কেবল বিজেপির অঙ্গুলি হেলনেই নাচতে ব্যস্ত?”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।