উত্তরপ্রদেশে মহিলাকে প্রস্রাব পান করিয়ে শ্বাসরোধ করে খুন তান্ত্রিকের
/ Mar 16, 2026

উত্তরপ্রদেশে মহিলাকে প্রস্রাব পান করিয়ে শ্বাসরোধ করে খুন তান্ত্রিকের

আজমগড়ে তান্ত্রিকের সাধনার সময় এক ৩৫ বছর বয়সী মহিলার রহস্যজনক মৃত্যু। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আজমগড় জেলার কান্ধরাপুর থানা এলাকার পাহলওয়ানপুর গ্রামে তন্ত্রসাধনার নামে ঘটে গেল অঘটন। অনুরাধা নামে ওই মহিলার বিয়ের ১০ বছর অতিক্রান্ত কিন্তু তাঁর কোনও সন্তান ছিল না। আধ্যাত্মিক উপায়ে মহিলাদের মা হতে সাহায্য করতে পারেন এমন দাবি শুনে তিনি তাঁর মাকে নিয়ে স্থানীয় এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের নাম চান্দু।

মহিলা সেখানে পৌঁছলে তান্ত্রিক এবং তার সহযোগীরা দাবি করেছিলেন যে অনুরাধার ওপর একটি অশুভ আত্মা ভর করেছে। পরিবারের দাবি, ক্রিয়াকলাপ চলাকালীন, তান্ত্রিক এবং তার সহযোগীরা তাঁর চুল টেনে ধরে, জোর করে ঘাড় এবং মুখ চেপে ধরে। শুধু তাই নয়, তাঁকে একটি ড্রেন এবং টয়লেটের নোংরা জল পান করতে বাধ্য করা হয়। ঘটনাস্থলে উপস্থিত মহিলার মা তাঁদের থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনভাবেই তাঁদের থামানো যায় নি। এর কিছুক্ষণ পরেই, অনুরাধার অবস্থা আরও খারাপ হয়ে যায়, যার ফলে তান্ত্রিক এবং তার সহযোগীরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তান্ত্রিকদের ওই দল মৃতদেহ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরিবার অনুরাধার মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনে এবং এই তান্ত্রিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। খবর পেয়ে কান্ধরাপুরের এসএইচও কে কে গুপ্তা এবং সিটি সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছান।

নির্যাতিতার বাবা বলিরাম যাদব পুলিশকে জানিয়েছেন যে, অনুরাধাকে গর্ভধারণে সাহায্য করার জন্য তান্ত্রিক ১ লক্ষ টাকার চুক্তি করেছিলেন। তিনি ইতিমধ্যেই ২২,০০০ টাকা আগাম নিয়েছিলেন। বলিরামের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু জানা গিয়েছে, তান্ত্রিক চান্দু থানায় আত্মসমর্পণ করেন। তবে পুলিশ এখনও তার সহযোগীদের খুঁজছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।