‘বাংলায় কথা বললেই পুশব্যাক?’, রাজস্থানে আটকে থাকা বাঙালিদের ছবি দেখিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
/ Feb 02, 2026

‘বাংলায় কথা বললেই পুশব্যাক?’, রাজস্থানে আটকে থাকা বাঙালিদের ছবি দেখিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করার অভিযোগ নতুন নয় কিন্তু এই নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানসভার অধিবেশন কক্ষেই এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।” রাজস্থানে কীভাবে উত্তর দিনাজপুরের ইটাহারের শ্রমিকদের আটকে রাখা হয়েছে সেই ছবি দেখান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বাংলাদেশি বলে রাজস্থানে বাঙালি শ্রমিকদের বন্দি করে রাখা হয়েছে।” এরপরই তাঁর প্রশ্ন,”বাংলায় কথা বলে কী অপরাধ করেছি আমরা এই বিজেপি সরকারের কাছে? বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ।” দিল্লি বিশ্ববিদ্য়ালয়েও বাংলা ভাষা পড়ানো বন্ধ নিয়ে তিনি বলেন, “শেমলেস ইস্যু। গত কয়েক দিন ধরেই এটা চলছে। বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক। আমাদের বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবে। বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন। এর প্রতিবাদে আমরা পথে নামব। ভয়ানক অবস্থা চলছে।”

তিনি আরও বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করবে? তামিল বললে কি শ্রীলঙ্কায় পাঠাবে তাহলে? আর গোর্খা যাঁরা তাঁদের কি নেপালে পাঠাবে? দিল্লি, মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান…বাংলার কথা শুনলেই এরা জ্বলে। এগুলো বিজেপি পার্টি করছে। তাদের সরকারগুলো করছে।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।