
জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় এই প্রথমবার রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে চলতি বছরের রথযাত্রা। সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দিঘায় পৌঁছে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে তিনি সরোজমিনে খতিয়ে দেখেন গোটা ব্যবস্থাপনা। বৃষ্টির আবহে পুণ্যার্থীদের যাতে কোনরকম সমস্যা না হয় সেই নিয়ে সতর্ক করে দিলেন তিনি। সঙ্গে জানালেন কাল রথযাত্রার দিনের কর্মসূচি। মুখ্যমন্ত্রী বলেন, ”কাল সকাল ৯টা থেকে পুরোহিতরা নিজেদের পুজোপাঠ শুরু করবেন নিয়ম অনুযায়ী। দর্শকরা জগন্নাথধাম দেখতে পারবেন ৯.৩০টা থেকে। মানুষ আসুক, মন্দির খোলা থাকবে। মূল বিগ্রহ মন্দিরেই থাকবে। রাতেই রথ লাগিয়ে দেওয়া হবে। ২টো থেকে ২.৩০টা পর্যন্ত আরতি হবে। ৪.৩০টের সময় রথযাত্রা শুরু হবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে তাই এই ব্যবস্থা করা হয়েছে। হোল্ডিং এরিয়া করে দেওয়া হচ্ছে। রথ যাওয়ার পথে থামবে, মানুষ দেখতে পারবেন। ব্যারিকেডের সঙ্গে দড়ি ছোঁয়ানো থাকবে। দড়ি স্পর্শ করা যাবে”
এদিন মানুষের উদ্দেশে তিনি বলেন, ”আপনাদের সহযোগিতা কাম্য। শুভকামনা চাইব কারণ এটা আমরা প্রথমবার করছি। দিঘার জগন্নাথধামে জগন্নাথদেব কাল মাসির বাড়ি যাবে। এবং উল্টোরথে আবার ফিরে আসবে। উভয় যাত্রাই যেন শান্তিপূর্ণ হয় সেই কামনা করছি। আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের সহযোগিতা চাইছি।”









