যোগীরাজ্যে বিয়েবাড়িতে খাবার নিয়ে রক্তারক্তি, মৃত ২ কিশোর
/ Feb 02, 2026

যোগীরাজ্যে বিয়েবাড়িতে খাবার নিয়ে রক্তারক্তি, মৃত ২ কিশোর

উত্তরপ্রদেশের আমেঠিতে একটি বিয়ে বাড়িতে খাবার জায়গায় গিয়ে তন্দুরি রুটি কে আগে পাবে, এই নিয়ে শুরু হয় বচসা। দুই কিশোরের মধ্যে এই বচসা কিছুক্ষনের মধ্যেই ভয়াবহ আকার নেয়। এরফলেই মৃত্যু হয় দুজনেরই। আমেঠির একটি গ্রামে ৩রা মে, শনিবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন ১৮ বছরের রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছরের এক কিশোর। খাবার জায়গায় গিয়ে প্রথমে তন্দুরি রুটি নিয়ে তর্ক শুরু হয় তাঁদের মধ্যে। তন্দুরি রুটি কে আগে খাবেন, সেই নিয়েই ঝগড়া শুরু হয়। কিন্তু তর্ক-থেকেই শুরু হয় হাতাহাতি।

উভয় পক্ষই একে অপরকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এর ফলে গুরুতরভাবে জখম হন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছরের ওই কিশোরের। রবি কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তাতে তাঁর মৃত্যু হয়। পাত্রীর বাবা রামজীবন বর্মা মেয়ের বিয়েতে এমন ঘটনায় রীতিমত হতভম্ব। তিনি জানান সকলেই যখন বিয়ের কাজে ব্যস্ত ছিল সেই সময় হঠাৎ খবর এল যে ঝগড়া শুরু হয়েছে। দৌড়ে গিয়ে দেখা যায় ছেলে দুজন মারামারি করছে।

গইরিগঞ্জ সার্কেলের চিফ অফিসার অখিলেশ বর্মা এই ঘটনায় জানিয়েছেন, মৃতদেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।