ঝাড়খণ্ডে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত ২০টি কামরা
/ Feb 01, 2026

ঝাড়খণ্ডে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত ২০টি কামরা

শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন। যদিও এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায় নি।

জানা গিয়েছে, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাওয়ার সময় আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আরও একটি মালগাড়ি আসছিল। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা লাগে এবং দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা বেলাইন হয়ে যায়। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (আদ্রা ডিভিশন) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, চাণ্ডিল থেকে আপ এবং ডাউন, দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লাইন থেকে কামরা সরানোর কাজ শুরু করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন অন্যপথে চলছে। তবে কিছু ট্রেন বাতিল করা হয়েছে যেমন পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস। তবে ঠিক কীভাবে এই ঘটনা হল, সেটা খতিয়ে দেখছে রেল।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।