বঙ্গোপসাগরে আটকে পড়া বোট থেকে উদ্ধার দুই বিদেশি
/ Feb 02, 2026

বঙ্গোপসাগরে আটকে পড়া বোট থেকে উদ্ধার দুই বিদেশি

উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে আটকে পড়া একটি সেলিং বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার করল। ১১ জুলাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টের থেকে ৫২ নটিকাল মাইলস দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া বিদেশিদের একজন মার্কিন নাগরিক এবং অপরজন তুরস্কের নাগরিক। গত ১০ জুলাই চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট আন্দামানের দ্য মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করে। জানানো হয়, সি অ্যাঞ্জেল নামক একটি সেলিং বোট মাঝ সমুদ্রে মার্কিন নাগরিক সহ আটকে পড়েছে। উপকূলরক্ষী বাহিনী এরপরেই উদ্ধার অভিযানে নামে।

দেখা যায় বোটের ‘পাল’ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বোটের প্রোপেলারও নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থায় বঙ্গোপসাগরে আটকে পড়েছিল বোটটি। সেই বোটকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’। বোটে থাকা দুই বিদেশিই শারীরিক ভাবে সুস্থ আছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতি জারি করে এই বিষয়ে জানিয়েছে, ঝোড়ো হাওয়ার দাপট ছিল এবং বোটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বোটে থাকা আরোহীরা নিরাপদ এবং সুস্থ ছিলেন। ১১ জুলাই সকালে সেই বোটটিকে সফল ভাবে ক্যাম্পবেল বে হারবারে নিয়ে আসা হয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।