আমেরিকায় বন্দুকবাজের হামলায় দুই দমকল কর্মীর মৃত্যু
/ Feb 02, 2026

আমেরিকায় বন্দুকবাজের হামলায় দুই দমকল কর্মীর মৃত্যু

রবিবার আমেরিকার ইডাহোর কুটিনাই কাউন্টি অঞ্চলে অবস্থিত একটি পার্কে হঠাৎ আগুন লাগে। ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। কিন্তু সেই সময়ে দমকলকর্মীদের লক্ষ্য করে হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। হামলাকারীর গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জন দমকলকর্মীর। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ইডাহোর এক পুলিশ আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন এখনও পর্যন্ত দু’জন দমকলকর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এলাকায় সেই সময়ে অনেক পর্যটকও ছিলেন যদিও তাঁদের কোনও ক্ষতি হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটক এবং সাধারণ মানুষদের সেখান থেকে সরানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কুটিনাই কাউন্টি শেরিফের অফিস এই ঘটনা নিয়ে জানিয়েছে স্থানীয় সময় দুপুর ১:৩০ নাগাদ ক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভাতে দমকলকর্মীরা যান। প্রায় আধা ঘন্টা পরে, এলাকায় গুলির শব্দ শোনা যায়। গুলি চালানোর পর, স্থানীয় বাসিন্দাদের সক্রিয় বন্দুকবাজের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।