এক গাড়িতে বসে বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান তৃণমূল নেতার! ভিডিয়ো ভাইরাল
/ Feb 01, 2026

এক গাড়িতে বসে বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান তৃণমূল নেতার! ভিডিয়ো ভাইরাল

বাংলার রাজনীতির ময়দানে তৃণমূল বিজেপির একেবারে সাপে নেউলে সম্পর্ক বলা চলে। শাসক দল আর বিরোধী গোষ্ঠী দুই যুযুধান শিবির। সর্বক্ষণ একে অপরকে নিশানা করে আক্রমণ শানায়। কিন্তু জলপাইগুড়ির একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে, তাতে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে।ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তার ভেতর বসে এক বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান করছেন এক তৃণমূল নেতা। স্থানীয় লোকজন ধরে ফেলেন তাঁদের। ভিডিয়ো তোলা শুরু হতেই নানাভাবে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন উভয়ই। সরে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের ওই জনপ্রতিনিধি। তবে গোটা ঘটনায় চরম অস্বস্তিতে বিজেপি ও তৃণমূল যুযুধান দুই শিবিরের নেতৃত্বই। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন দুপক্ষই।সেই ভিডিয়োতে দেখা গিয়েছে ভিডিয়ো রেকর্ডিং হচ্ছে এটি বুঝতে পেরেই সরে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের ওই নেতা। প্রথমদিকে তর্ক করলেও পরে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এটা আঁচ করে মদের গ্লাস আড়াল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেত্রীও। সূত্রের খবর, এলাকার বাসিন্দাদের সঙ্গে রফা করার চেষ্টা করতেও দেখা যায় ওই তৃণমূল নেতাকে। কিন্তু নেতার প্রস্তাবে রাজি হননি ওই বাসিন্দারা। অন্যদিকে যে নেত্রীকে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে তিনি বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন। আবার যে নেতাকে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে তিনি জলপাইগুড়ির জনপ্রতিনিধি। সেক্ষেত্রে এভাবে গাড়িতে বসে তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীর মদ্যপানের ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে জেলার রাজনীতিতে।অনেকের মতে মাঠেঘাটে গলার শিরা ফুলিয়ে একে অপরের দিকে তির ছোঁড়েন দুই শিবিরের নেতা নেত্রীরা। তবে কি তার বাইরে সকলের অলক্ষ্যে তাঁদের মধ্যে এমন বোঝাপড়া থাকে?এদিকে সংবাদমাধ্যমকে ওই তৃণমূল নেতা জানিয়েছেন, ‘ওই বিজেপি নেত্রীর বাড়ি আমার এলাকায়। তিনি গাজলডোবা থেকে পার্টির কাজ সেরে ফিরছিলেন। আমি এক বন্ধুর সঙ্গে গাজলডোবার দিকে যাচ্ছিলাম। পথে দেখা হওয়ায় দাঁড়িয়ে গল্প করছিলাম’। তবে ওই নেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার রাজনীতিতে ঝালমুড়ি খাওয়ার ইতিবৃত্ত রয়েছে।সেটা ছিল রাজনৈতিক সৌজন্য। তবে তারপরেও এনিয়ে কম জলঘোলা হয়নি। তবে এবার একেবারে গাড়ির মধ্যে ‘মদ্যপান’ দুই শিবিরের নেতা নেত্রীর। এনিয়ে স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।