দিঘার হোটেলে নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা
/ Mar 19, 2026

দিঘার হোটেলে নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই বাঙালিদের মধ্যে এই নিয়ে উন্মাদনা চরমে। সেই সুযোগ কাজে লাগিয়ে হোটেল মালিক থেকে শুরু করে টোটোচালকরা পর্যটকদের ‘লুটছেন’ বলে অভিযোগ। বহু জায়গাতেই নাকি হোটেলের ভাড়া ৩ থেকে ৫ গুণ বেশি নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে রথযাত্রার সময় দিঘায় গিয়ে পর্যটকরা বিপাকে পড়লে সমস্যার সমাধান থাকছে হাতের মুঠোয়। লাগামহীন ভাবে কোনও হোটেল ভাড়া দাবি করলে পর্যটকরা নালিশ জানাতে পারবেন সেই হোটেলের বিরুদ্ধে। হোটেলের লাখ টাকা জরিমানা হতে পারে। এমনকী হোটেলের লাইসেন্সও বাতিল করে দিতে পারে সরকার। সেই সঙ্গে হোটেলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা।

এই বিষয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, পর্যটকদের সহায়তার জন্য দিঘা উন্নয়ন পর্ষদ একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে সেখানেই অভিযোগ জানানো যাবে। সোমবার দিঘায় হোটেল মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। হোটেল ভাড়া নিয়ে অভিযোগ সামনে আসতেই দিঘার সব হোটেলের সামনে ঘরভাড়ার তালিকা ঝোলাতে বলা হয়েছিল। কিন্তু বহু হোটেল সেই তালিকা টাঙায়নি। এই আবহে দিঘার ৪টি হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক তথা ডিএসডিএ-র চেয়ারম্যান পূর্ণেন্দু মাজি, দুই অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, নেহা বন্দ্যোপাধ্যায়, ডিএসডিএ-র প্রশাসক নীলাঞ্জন মণ্ডল।

বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। হোটেল বুকিংয়ের নিয়ম অমান্য করলে ১ লাখ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়। এছাড়া রুমচার্টের নীচে দেওয়া থাকবে একটি ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নম্বর। প্রতিটি হোটেলকে সেই রেট চার্ট হোটেল মালিক সংগঠন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে জমা দিতে হবে। চার্টের থেকে কোনও হোটেল অতিরিক্ত ভাড়া চাইলে সেই নম্বরে অভিযোগ জমা দিতে পারবেন পর্যটকরা। ১০ দিনের মধ্যে দিঘার সমস্ত হোটেলের তালিকা সংগ্রহ করবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।