বুধেও কলকাতায় চলবে ঝড়বৃষ্টি, সাত জেলায় ভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস!
/ Feb 02, 2026

বুধেও কলকাতায় চলবে ঝড়বৃষ্টি, সাত জেলায় ভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস!

বর্ষার মরশুমে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহের শুরু থেকেই দুর্যোগ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কোনও কোনও জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। সেই আবহে রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধেও দক্ষিণের চার জেলা এবং উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে কলকাতাতেও। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি আগামী ২৪ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোবে। মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এইসবের সম্মিলিত প্রভাবে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনাও রয়েছে।বুধবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি, নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আগামী সাত দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতি, শুক্র ও শনিবার উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। রবি ও সোমবার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ জুড়েই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।বুধবার সকাল থেকেই কলকাতায় আকাশের মুখভার। মেঘ সরিয়ে রোদের দেখা মেলেনি। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়! তবে দিন দুয়েকের টানা বৃষ্টিতে গরমের অস্বস্তি কিছুটা কমেছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।