বাগনানে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, আহত অন্তত ২৬
/ Feb 02, 2026

বাগনানে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, আহত অন্তত ২৬

বৃষ্টির মধ্যে হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক যাত্রী মারা যান। গুরুতর জখম অন্ততপক্ষে ২৬। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাগনান থেকে একটি বাস শ্যামবাজারের দিকে আসছিল। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল। সূত্রের খবর, লাইব্রেরি মোড়ে বাসটি সার্ভিস রোড থেকে হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরি মুখোমুখি ধাক্কা দেয় বাসটিকে। সঙ্গে সঙ্গে রাস্তায় উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি।

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে আহত ২৬ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহের ময়নাতদন্তও হবে সেখানে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মন্ত্রী পুলক রায়।

মন্ত্রী জানান, দু’‌জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। আহতদের চিকিৎসায় রাজ্য সরকারের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে। এই ঘটনায় ১৬ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।