টানা তিনদিন বৃষ্টি! দুর্ভোগ বাড়বে কোন কোন জেলার?
/ Feb 02, 2026

টানা তিনদিন বৃষ্টি! দুর্ভোগ বাড়বে কোন কোন জেলার?

পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর সঙ্গে দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। এদিন সকাল থেকেই কোথাও পশলা খানেক তো কোথাও আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণের জেলাগুলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাতেও বৃষ্টির জেরে নাজেহাল পরিস্থিতি শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার পর্যন্ত এভাবেই দুর্যোগ জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে।শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। রয়েছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।দক্ষিণের সব জেলাতেই শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস ছিল। কলকাতার আকাশও সকাল থেকেই মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। তবে সেই সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও।আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে, এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে শনিবার এবং রবিবারও। তার মধ্যে শনিবার দক্ষিণের দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।