উত্তরপ্রদেশে ৫০ হাজারে মেয়েকে বিক্রি বাবার, পুলিশের দ্বারস্থ কৃষক স্বামী - NewsN24
/ Feb 01, 2026

উত্তরপ্রদেশে ৫০ হাজারে মেয়েকে বিক্রি বাবার, পুলিশের দ্বারস্থ কৃষক স্বামী

মাত্র ৫০ হাজারের জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেন বাবা

উত্তরপ্রদেশের (UttarPradesh) খেড়ি জেলার সান্দাউরা গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়েই মাত্র ৫০ হাজারের জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেন বাবা। গত বছরের ১০ই জুন চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে যান ওই তরুণী। মেয়েটির স্বামী যিনি পেশায় একজন কৃষক তার অভিযোগ, স্ত্রীকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করান শ্বশুরবাড়ির লোকেরা। এর কয়েক দিন পর সীতাপুরের তাম্বোর গ্রামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

২০২৩ সালে বিয়ে হয়েছিল যুবকের। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে বাপের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অনেকদিন হয়ে গেলেও স্ত্রী ফিরে না আসায় তিনি নিজেই শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকেরা তখন জানান তাঁর স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তবে সেই কথা মানতে নারাজ যুবক। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে যুবক দাবি করেন তাঁর শ্বশুর রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তাই পুলিশ চাইলেও তদন্ত প্রভাবিত করছেন তিনি।

শ্বশুরবাড়িতে স্ত্রীর হদিস না পাওয়ায় বিচলিত হয়ে স্ত্রীর খবর শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসা করেন যুবক। শ্বশুরবাড়ির লোকেরা জানান, তাঁর স্ত্রী পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন। যদিও সেই কথায় কান না দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন যুবক। সন্দেহের অবসান হয় যখন স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন শ্বশুরবাড়ির লোকেরা তার স্ত্রীকে এক ব্যক্তির সঙ্গে জোর করে কোথাও পাঠিয়ে দিয়েছেন। উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবক। তবে তিনি জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সমস্যার সুরাহা হতে দেবে না শ্বশুরবাড়ির লোকজন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।