আবহাওয়া অনুকূল থাকলে আগামী মঙ্গলবার পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। আগামী ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টের সময়, ঐতিহাসিক মহাকাশ অভিযানের স্মৃতি নিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করবেন শুভাংশু।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সরকারিভাবে শনিবার জানিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অক্সিয়ম -৪ মিশনের চূড়ান্ত পর্বের কাজ শেষ করে ফেলেছেন। এরপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে উঠে বসবেন আগামী ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ। তারপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বেশ কয়েকবার পৃথিবীকে চক্কর দিয়ে এই মহাকাশযান তাঁকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করাবে। আনুমানিক দিনক্ষণ হল- ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টে।দু-সপ্তাহের এই অভিযানে মহাকাশ গবেষণায় শুক্লা সামনের সারিতে ছিলেন। তিনি ভারতের তরফে সাতটি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। উল্লেখ্য, ইসরোর মেডিক্যাল টিম গোটা অভিযানে শুভাংশু শুক্লার স্বাস্থ্যের উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে। জানানো হয়েছে, শুক্লা খুবই ভালো ও আনন্দে আছেন। পৃথিবীতে অবতরণের পর প্রায় এক সপ্তাহ শুক্লাকে ফ্লাইট সার্জনদের নজরদারিতে রাখা হবে। এটা নভচরদের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে, সমতলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খানিকটা সময় লাগে।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









