দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘বাৎসরিক’-এ অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। রাজনীতির ময়দান সামলে আরও একবার রুপোলি পর্দায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখতে চলেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এই ছবি কী দর্শকদের ভয় দেখাবে? অর্থাৎ সহজ কথায় ভূতের ছবি!

গল্পে শতাব্দী রায় এবং ঋতাভরী চক্রবর্তীর ননদ-বউদির সম্পর্ক। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে থাকে। এমন পরিস্থিতিতে ভ্রাতৃবধূ ঋতাভরীকে আগলে রাখেন শতাব্দী। সেই বাড়িটিকে ‘অপয়া’ তকমা দিয়ে ছেড়ে দিতে চান তিনি। কিন্তু শত চেষ্টা করেও কি আর বিপদ আটকানো যাবে? ‘বাৎসরিক’-এর ট্রেলারে সেই কৌতূহলকেই যেন আরও একবার উসকে দিল।৬ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।










