ফের অগ্নিকাণ্ড শহরে। শনিবার বিকেলে কলকাতার বন্ডেল গেটের কাছে ৭৫ বছরের পুরনো একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।এদিন বিকেলে আগুন লাগার পর মুহূর্তেই তা বিধ্বংসী চেহারা নেয়। শুরুতে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। তবে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ কারখানাটিতে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত ছিল বলে খবর। ফলে আগুন ছড়িয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে রিপেয়ারিংয়ের কাজ চলছে।শনিবার ওয়েলডিংয়ের কাজ হচ্ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান। ভিতরে কেউ আটকে আছেন কি না, দেখা হচ্ছে সেটাও। ওই বিল্ডিংয়ে কাজ করা এক শ্রমিক বলেন, “ওয়েলিডংয়ের কাজ চলছে। আমরা ছেলেটিকে এখন কাজ করতে বারণ করে, নিচে নেমে আসি। তারপরই আগুন লাগে। জানি না কী হয়েছে।” তবে এখনও অবধি কারও হতাহতের খবর মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে আশেপাশের এলাকা খালি করার। দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









