হরিয়ানায় প্রতিবেশীদের কটাক্ষে অতিষ্ঠ বাবার হাতে খুন হলেন টেনিস খেলোয়াড় মেয়ে
/ Feb 02, 2026

হরিয়ানায় প্রতিবেশীদের কটাক্ষে অতিষ্ঠ বাবার হাতে খুন হলেন টেনিস খেলোয়াড় মেয়ে

মেয়ের উপার্জনে বসে বসে খায় বাবা! এই কটাক্ষ শুনতে শুনতে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছিলেন হরিয়ানার উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবা। সেই রাগের বশেই মেয়েকে খুন করে বসলেন বাবা দীপক যাদব। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাধিকা যাদব হত্যাকাণ্ডে। উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন। সেই অ্যাকাডেমি বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন রাধিকার বাবা দীপক। সেই নির্দেশ অমান্য করতেই রাধিকাকে খুন হতে হয় বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার হরিয়ানার গুরু গ্রামে এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে।হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকার খুনের নেপথ্যে কারণ নিয়ে নানা জল্পনা চলছিল। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর সেই কারণ কিছুটা স্পষ্ট করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরে কাজ করছিলেন রাধিকা। সেই সময়ই পিছন থেকে পর পর পাঁচ বার গুলি চালান দীপক। তার মধ্যে তিনটি লাগে রাধিকার গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।তদন্তে নেমে পুলিশ প্রথমেই অভিযুক্তকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় তাঁর দু’টি বন্দুকও। প্রাথমিক জেরায়, রাধিকাকে খুন করার কথা স্বীকার করে নেন দীপক। পুলিশ সূত্রে খবর, তিনি তদন্তকারীদের জানান, তাঁর মেয়ে কথা শুনতেন না। সব সময় রিল বানাতেন সমাজমাধ্যমে। রাধিকাকে বার বার বারণ করেও লাভ হয়নি। তাই রাগের বশে তাঁকে গুলি করেন।তবে পরে পুলিশি তদন্তে উঠে আসে খুনের নেপথ্যে অন্য এক কারণও। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে খেলার সময় কাঁধে চোট পান রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা। এই চোট তাঁকে ভোগাচ্ছিল। কোর্টেও ভাল ফল করতে পারছিলেন না। ঠিক করেন শিশুদের প্রশিক্ষণের জন্য একটি টেনিস অ্যাকাডেমি খুলবেন। সেই পরিকল্পনা মতো নিজের এলাকাতেই একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেন রাধিকা।রাধিকার উদ্যোগ ভাল ভাবে নেননি দীপক। তিনি চেয়েছিলেন এই অ্যাকাডেমি বন্ধ করে দিক রাধিকা, যা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বচসা হত। পুলিশ জানিয়েছে, রাধিকার উপার্জনে সংসার চলত। এই নিয়েও নানা সময়ে প্রতিবেশী, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছে কথা শুনতে হত দীপককে। সেই কারণে দীপক চাইতেন না তাঁর মেয়ে অ্যাকাডেমি চালান। অ্যাকাডেমি বন্ধ করতেও বলেন। কিন্তু বাবার প্রস্তাবে রাজি ছিলেন না রাধিকা।সূত্রের খবর, দীপক পুলিশকে বলেছেন, ‘‘আমি যখন দুধ কিনতে ওয়াজ়িরাবাদ গ্রামে যেতাম, তখন লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা করতেন। বলতেন, আমি আমার মেয়ের টাকায় বেঁচে আছি। এই সব কথায় খুব কষ্ট পেতাম। কেউ কেউ আবার আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন। তাই আমি আমার মেয়েকে টেনিস অ্যাকাডেমি বন্ধ করে দিতে বলেছিলাম। কিন্তু ও রাজি ছিল না।’’বৃহস্পতিবারও এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝামেলা হয়। দীপক জানিয়েছেন, তিনি খুব কষ্টে এবং চাপে ছিলেন। তাঁর কথায়, ‘‘রাধিকাকে অ্যাকাডেমি বন্ধ করার কথা বলি। ও না শোনায় তর্কাতর্কি শুরু হয়। রাগের মাথায় আমি আমার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে গুলি করি।’’ যদিও দীপকের স্ত্রী মঞ্জু যাদব এই ব্যাপারে লিখিত বিবৃতি দিতে অস্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। দীপকের ভাই কুলদীপ যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।