কর্মী ছাঁটাই মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়
/ Feb 01, 2026

কর্মী ছাঁটাই মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়

কোনও রকম আগাম নোটিস ছাড়াই অন্ধ্রপ্রদেশের রাজ্য পরিবহন দফতরের আওতায় রাজ্য সড়ক ও পরিবহন কর্পোরেশন হঠাৎ করে এক বাস চালককে ছাঁটাই করে দেয়। তাঁদের দাবি ওই চালক বর্ণান্ধতায় আক্রান্ত তাই তাঁর পক্ষে বাস চালানো নিরাপদ নয়। এরপরেই আদালতের দ্বারস্থ হন ওই বাস চালক। ছাঁটাইয়ের নোটিসের পর বিচারের দাবিতে কর্পোরেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই বাসচালক। কিন্তু সেখানে তার বিরুদ্ধে রায় দেন বিচারপতিরা এবং কর্পোরেশনের সিদ্ধান্ত মান্যতা পায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই চালক। বিচারপতি জে কে মহেশ্বরী ও অরবিন্দ কুমারের বেঞ্চে মামলা ওঠে এবং শুক্রবার ছিল শুনানি।শুক্রবার শ্রমিক অধিকারকে সুনিশ্চিত করে শীর্ষ আদালতের তরফে জানানো হয় চাকরির সময় কোনও ভাবে কর্মচারী যদি অক্ষম হয়ে পড়েন তা হলে তাঁর চাকরি কেড়ে নেওয়া যাবে না বরং নিয়োগকর্তা বা সেই সংস্থার তরফে ওই কর্মীর জন্য বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে হবে।আদালতের পর্যবেক্ষণ বর্ণান্ধতার মতো সমস্যার কারণে তার বাস চালানো নিরাপদ নয় সেই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এটাও নয় যে তার শারীরিক সমস্যার কারণে তিনি অন্য কোনও পদে কাজ করতে পারবেন না। একজন কর্মী কোনও কারণে অক্ষম হয়ে গেলে নিয়োগকর্তা বা সেই কর্মসংস্থান প্রদানকারীর সংস্থার উচিত বিকল্প পদ তৈরী করে দেওয়া। তবে সংস্থার হাতে যদি একান্তই কোনও বিকল্প উপায় না থাকে, সেটা অন্য প্রসঙ্গ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।