মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিমলা-মানালি
/ Feb 02, 2026

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিমলা-মানালি

বর্ষার শুরুতেই বিপর্যয় হিমাচল প্রদেশজুড়ে। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে নিমেষের মধ্যেই তছনছ হয়ে গিয়েছে প্রায় গোটা রাজ্য। একাধিক জেলাতেই নেমেছে হড়পা বান, ধস। কাঙ্গরা জেলায় এদিনের হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে মাত্র দুজন শ্রমিকের মৃতদেহ। বুধবার সারাদিন ধরেই ভারী বৃষ্টি হয় হিমাচল প্রদেশ জুড়ে। কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কিন্তু বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল তাই শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায় আর জলের তোড়ে নিমেষে ভেসে যান শ্রমিকরা।খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও রাজস্ব বিভাগ। তারাও উদ্ধারকাজে হাত লাগান। তবে মাত্র ২ জন শ্রমিকেরই দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, কুলুতেও হড়পা বান নেমেছে এবং সেখানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বান এসেছে। একনাগাড়ে বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতলেজ নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে।মৌসম ভবন বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চম্বা, কাংড়া, মন্ডী, শিমলা এবং সিরমৌর জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে ধস এবং বৃষ্টির ফলে ৩০৫ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্যের ১৭১টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দুর্যোগের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পর্যটকেরা। বিমান পরিষেবাও ব্যাহত।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।