নিজেকে পরখ করতে এবার ছবি পরিচালনায় শান্তনু মৈত্র!
/ Feb 01, 2026

নিজেকে পরখ করতে এবার ছবি পরিচালনায় শান্তনু মৈত্র!

পরিচালনায় আসছেন সুরকার শান্তনু মৈত্র! ইতিমধ্যেই ছয় পর্বের একটি সিরিজ় বানিয়ে ফেলেছেন তিনি, নাম দিয়েছেন ‘পঙ্খ’। যেখানে দর্শক-শ্রোতা দেখতে এবং শুনতে পাবেন গান তৈরির গল্প। সঙ্গীত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নয় বরং চিত্র পরিচালক হিসাবে সুরকেই আশ্রয় করেছেন শান্তনু। এই সুরেলা সফরে তাই গানও থাকবে স্বমহিমায়। নতুন সিরিজ়ে তিনি গান-গল্পের জন্য শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তীকে বেছে নিয়েছেন।
সঙ্গীত পরিচালক থেকে চিত্র পরিচালক হয়ে ওঠার নেপথ্য গল্প সংবাদমাধ্যমকে নিজেই শুনিয়েছেন।তাঁর কথায়, “একটি পেশা বেছে নিয়ে তাতেই যেন বাঁধা গতে চলছিলাম। অলস দিন কাটছিল!” নিজের মনের তাগিদেই নতুন পথে পা বাড়িয়েছেন শান্তনু।এর পরেই ‘পঙ্খ’-এর জন্ম।
শান্তনুর দাবি, তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তাঁর। “সুধীর মিশ্র,বিধু বিনোদ চোপড়া, প্রদীপ সরকার, সুজিত সরকার— এঁদের সঙ্গে যখনই কাজ করেছি, এঁরা আমায় বলেছেন, আমার মধ্যে গল্প বলার ক্ষমতা রয়েছে। কেন গল্প বলছি না?” পরিচালক হয়ে উঠতে এই তাগিদও অনুপ্রাণিত করেছে তাঁকে। এর আগে গায়িকা শুভা মুদ্গলকে নিয়ে কাজ করেছেন তিনি। এ বার তাঁর পছন্দ কৌশিকী। ইতিমধ্যেই সিরিজ়ের ট্রেলার মুক্তি পেয়েছে। পোড় খাওয়া পরিচালকদের মতোই সেখানে নানা রঙের ছড়াছড়ি। আবার বৈপরীত্যও আছে। সাদা আর কালোয় সেজে উঠেছে কিছু দৃশ্য।ছয় পর্বে ছ’টি গান থাকছে নানা স্বাদের। তবে সব ক’টিই হিন্দিতে। যার মধ্যে দুটো গান কৌশিকীর নিজের লেখা। বাকিগুলো লিখেছেন স্বানন্দ কিরকিরে, তনভির গাজি, অভিপ্সা দেব। সব গানের সুরকার শান্তনু নিজেই।১১ জুলাই মুক্তি পাবে সিরিজটি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।