কিং’ সিনেমার সেটে গুরুতর আহত শাহরুখ, ভাই বাদশাকে নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
/ Feb 01, 2026

‘কিং’ সিনেমার সেটে গুরুতর আহত শাহরুখ, ভাই বাদশাকে নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল শাহরুখ অভিনীত কিং ছবির। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সেই ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ খান। বলিউড বাদশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।বলিউড মাধ্যম সূত্রে খবর, কিং ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গিয়েছে, চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে ইতিমধ্যেই মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন বলিউড বাদশা। এই ঘটনা শোনার পরই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পেজে রাজ্যের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনা করে চিন্তিত ‘দিদি’ লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। খবর পেয়েছি, পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ জানা গিয়েছে, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দুয়েক শুটিং করতে পারবেন না তিনি। বিগত কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর চোট পেয়েছেন কিং খান। এবারের জখম কি এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যেতে হয়েছে? খবর, আগামী এক-দু’ মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই এখনই শুটিং শুরু করতে পারবেন না তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শুটিং শিডিউলও। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হতে পারে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।