রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহরতলির স্বাভাবিক জনজীবন। কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল দাঁড়িয়ে গিয়েছে। কোথাও গোড়ালি অবধি, তো কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমেছে।কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। এই সব এলাকা থেকে জল বার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে যেহেতু অনেক ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে।পাশাপাশি সকাল সাড়ে ১০টা নাগাদ গঙ্গায় জোয়ার আসার সময় কলকাতার নিকাশি লকগেটগুলি বন্ধ করে দেওয়া হবে। ফলে জল নামতে আরও কিছুট বেশি সময় লাগতে পারে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে। তার পরে রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসীর। মঙ্গলবার সকাল হতেই দেখা যায় শহরের বিভিন্ন অঞ্চলে জল জমেছে। মঙ্গলবারও সারাদিন ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে।রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কলকাতাতে সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। এর ফলে শিয়ালদহ মেইন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলাচল করছে বলে খবর। ফলে সকালের বৃষ্টির দুর্ভোগের মধ্যে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে অফিসযাত্রীদের।রাস্তাতেও জল জমে থাকার কারণে গাড়ি ধীরে চলাচল করছে। শহরের বেশ কিছু জায়গায় ফুটপাথে জল জমে গিয়েছে। ফলে পথচারীদেরও যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









