আদালতচিৎপুরের বৃদ্ধ দম্পতিকে হত্যার অপরাধ 'বিরলের মধ্যে বিরলতম’, দোষীকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত
/ Mar 20, 2026

চিৎপুরের বৃদ্ধ দম্পতিকে হত্যার অপরাধ ‘বিরলের মধ্যে বিরলতম’, দোষীকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ

চিৎপুরের বৃদ্ধ দম্পতি যাকে নিজের ছেলের মতো দেখতেন, টাকা ও সোনার গয়নার লোভে সে-ই খুন করেছিল তাঁদের। দশ বছর আগে ঘটে যাওয়া এই হাড় হিম করা জোড়া খুনের মামলায় মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয় সেন নামে ওই যুবক। বুধবার তাকে ফাঁসির সাজা শোনালেন শিয়ালদহ আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের দায়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন এই বিচারক দাসই। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার সময়ে বিচারক জানিয়েছিলেন, ওই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সেই কারণে সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছিলেন তিনি। আইনজীবীদের একাংশের মতে, চিৎপুরের দম্পতি খুনে ফাঁসির সাজা দেওয়ায় ওই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলেই মনে করেছেন বিচারক।পুলিশ জানায়, ২০১৫ সালের ১৬ জুলাইয়ের ঘটনা। চিৎপুরের রানি দেবেন্দ্রবালা রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অধ্যাপক প্রাণগোবিন্দ দাস এবং তাঁর স্ত্রী রেণুকা দাসের ক্ষতবিক্ষত দেহ। দুর্গন্ধে জেরবার হয়ে পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে দু’জনের পচাগলা দেহ উদ্ধার করেছিল। অভিযোগ, খুনের পরে প্রচুর সোনার গয়না এবং টাকা লুট করে পালিয়েছিল অভিযুক্ত।সূত্রের খবর, নিহত প্রাণগোবিন্দের ভাইপো পার্থ সেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দম্পতির পুত্রসম সঞ্জয় সেনকে গ্রেপ্তার করা হয়। তার জবানবন্দি অনুযায়ী একটি গোপন জায়গা থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা নগদ এবং অনেক সোনার গয়না উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরায় সঞ্জয় কবুল করেছিল, টাকা ও গয়নার লোভেই সে ওই বৃদ্ধ দম্পতিকে খুন করে। সঞ্জয়ের বাড়ির কাছের একটি পুকুর থেকে খুনের অস্ত্র এবং রক্তমাখা পোশাকও উদ্ধার হয়েছিল। এ ছাড়াও ফিঙ্গার প্রিন্ট, ফরেনসিক রিপোর্ট-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাই হওয়ার পরে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত।পুলিশ জানায়, শুনানিতে ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়। সঞ্জয় ওই বৃদ্ধ দম্পতির পরিচিত। তাঁদের ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াতও ছিল। ওই দম্পতিও তাঁকে ছেলের মতো দেখতেন। অভিযোগ, সেই সুযোগই নিয়েছিল সঞ্জয়। দীর্ঘ দশ বছর ধরে শুনানি শেষে এ দিন ফাঁসির সাজা দিল আদালত।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।