টানা বৃষ্টিতে রাজস্থানে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ পড়ুয়া, আহত বহু
/ Feb 02, 2026

টানা বৃষ্টিতে রাজস্থানে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ পড়ুয়া, আহত বহু

টানা বৃষ্টি জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বিজেপি শাসিত রাজস্থানে। শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সরকারি স্কুলবাড়ির ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। আহত অন্তত ১৭। ধ্বংসস্তুপের নিচে এখনও আটকে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজস্থানের একাধিক জায়গায়।শুক্রবার সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারের পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় ৪০ এর বেশি জন পড়ুয়া ছিল স্কুলে হাজির ছিল বলে খবর। ক্লাস চলাকালীন আচমকা ছাদ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়। বেশ কয়েকজন পড়ুয়া সহ শিক্ষকরা আহত হয়। ধ্বংসস্তুপে আটকে পড়ে অন্তত ১৫ জন পড়ুয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা উদ্ধার কাজ শুরু করেন। পরে দমকলকর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ঠিক কী কারনে ঘটলো এত বড় দুর্ঘটনা? স্থানীয়দের অভিযোগ, স্কুলবাড়িটি দীর্ঘদিনের পুরনো। বেশ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামত বা পুনর্নির্মাণের কাজ করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজস্থানের বিজেপি সরকার। কেন জরাজীর্ণ স্কুলবাড়িতে ঝুঁকি নিয়ে পঠনপাঠন চলছিল? কেন স্কুলের সংস্কার হল না? প্রশ্ন তুলছে বিরোধীরা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।