উত্তরপ্রদেশে হাইওয়েতে উড়ছে ২০০-৫০০ নোট
/ Feb 01, 2026

উত্তরপ্রদেশে হাইওয়েতে উড়ছে ২০০-৫০০ নোট

হঠাৎ করেই দেখা গেল রাস্তায় উড়ছিল কাগজ। একজনের পায়ের সামনে এসে একটা কাগজ পড়তেই দেখা গেল ৫০০ টাকার নোট! দৌড়ে গেলেন টাকা কুড়োতে। বাকিরাও ছুট লাগালেন টাকা কুড়োতে। এই নিয়েই যানজট শুরু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কিন্তু হঠাৎ রাস্তায় টাকা উড়ল কেন?

উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই দুষ্কৃতী মিলে টাকা লুট করে। ব্যবসায়ীর দুটি ব্যাগেই টাকা ভর্তি ছিল। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের হাত থেকে একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। ব্যাগ রাস্তায় পড়তেই সেখান থেকে টাকা উড়তে থাকে। হাইওয়েতে টাকা উড়ছে দেখে পথচলতি মানুষ ও পাশের ধাবায় উপস্থিত লোকজন ছুটে যান টাকা কুড়োতে। রাস্তায় যানজট তৈরী হয়ে যায় টাকা কুড়োনোর জেরে। সোশ্যাল মিডিয়াতেও নিমেষেই ভাইরাল সেই ভিডিয়ো।

পরে জানা গিয়েছে, বারাণসী থেকে দিল্লি যাচ্ছিল একটি লাক্সারি বাস। সেই বাসেই গুজরাটের জিরে ব্যবসায়ী ভবেশ ছিলেন। তিনি বাস থেকে নামতেই দুষ্কৃতীরা তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাইকে করে। কিন্তু পালানোর সময় একটি ব্যাগ পড়ে যায়। তার ব্যাগে লক্ষাধিক টাকা ছিল। মাত্র ৪-৫ লাখ টাকাই তিনি উদ্ধার করতে পেরেছেন। বাকি টাকা লুট হয়ে গিয়েছে। রাস্তায় পড়ে যাওয়া টাকা যে যার মতো লুট করে নিয়েছে। ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানিয়েছেন। সব মিলিয়ে আপাতত তদন্ত এগোতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এর ফলেই বোঝা যাচ্ছে যোগীরাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা একেবারেই তলানিতে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।