চীন সীমান্তের কাছে ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান
/ Feb 01, 2026

চীন সীমান্তের কাছে ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান

আবার বিমান দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান।বৃহস্পতিবার চীন সীমান্তের কাছে আমুর অঞ্চলে রাশিয়ান যাত্রীবাহী বিমান আন্তোনভ-২৪ ভেঙে পড়েছে। স্থানীয় মন্ত্রণালয়ের তরফে খবর, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত রাশিয়ান আন্তোনভ-২৪ বিমানটি ৪০ বেশি যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়া-চীন সীমান্তে আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বিমানের কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। রুশ বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা এই বিষয়ে জানিয়েছিল, ‘আন-২৪’ মডেলের এই বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৫০ জন যাত্রী নিয়ে র‍্যাডার থেকে উধাও হয়ে গিয়েছিল বিমানটি। সাইবেরিয়া এয়ারলাইনস ‘আঙ্গারা’র বিমানটি চিন সীমান্তঘেঁষা টাইন্ডা শহরে যাচ্ছিল। বিমানটি গন্তব্যের কাছাকাছি পৌঁছেই র‍্যাডার থেকে হারিয়ে যায়। টাইন্ডা বিমানবন্দরের কয়েক কিলোমিটার আগে একটি চেকপয়েন্টে এসে বিমানটির যোগাযোগ করা যায় নি আর। বিমানে ওই সময়ে ৪৩ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ছিলেন ৫ জন শিশু, এবং ৬ জন ক্রু সদস্য। ঘটনার পর এলাকায় তল্লাশি শুরু হয় এবং উদ্ধারকারী দল একটি পুড়ে যাওয়া বিমানের অংশ খুঁজে পায়। দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে উদ্ধার অভিযান চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ দৃশ্যমানতা এবং অবতরণের সময় ক্রুদের কিছু ভুল সিদ্ধান্তের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।