৪৪২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ, ৩০শে মে হবে বিজ্ঞপ্তি প্রকাশ
/ Feb 02, 2026

৪৪২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ, ৩০শে মে হবে বিজ্ঞপ্তি প্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন দিতে হবে, সেই মতোই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে। আজ নবান্নে বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে সেই অনুযায়ী প্রক্রিয়ায় বদল করা যেতে পারে। ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন। সুপ্রিম কোর্ট ২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল , আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে। বয়সের জন্য যাতে না আটকায় তার জন্য ছাড় থাকবে। পাশাপাশি যারা ইতিমধ্যেই অনেকদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ”সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”

৩০ মে বিজ্ঞপ্তি দেওয়া হলে ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে রাজ্যের তরফে। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।