বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু
/ Feb 01, 2026

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন। ছেলেকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক মহিলা। ছাতাপার্ক থেকে পর্ণশ্রী পদ্মপুকুরের দিকে যাচ্ছিল স্কুটিটি। ৩ যাত্রী-সহ বেপরোয়া গতিতে আসা স্কুটিটি রিকশায় ধাক্কা মারে। নিমেষের মধ্যেই রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন মা ও শিশু। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে নারায়ণা হাসপাতালে পাঠান। স্কুটির আরোহী ২ যুবককে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। পুলিশ গিয়ে ২ জনকে থানায় নিয়ে আসে ও বাজেয়াপ্ত করে স্কুটিটি। মহিলার পায়ে গুরুতর চোট রয়েছে এবং শিশুটি আহত। অন্যদিকে শুক্রবার রাত ১১টা নাগাদ সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালের উল্টোদিকে ডেলিভারি বয়ের বাইকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু ঘটনায় ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ ওঠে মত্ত গাড়ি চালকের বিরুদ্ধে। গুরুতর জখম হন ডেলিভারি বয়। সিটি সেন্টার আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন সেই ডেলিভারি বয়। তাঁর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে গাড়ির ওপরে পড়েন ডেলিভারি বয়। কিন্তু ওই অবস্থায় গাড়ি থেকে নেমে মত্ত চালক ডেলিভারি বয়কে গালিগালাজ ও মারধর করেন। গুরুতর জখম ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »
রাজ্য

”কন্যাশ্রী চালুর পর প্রাথমিকে ছাত্রীদের ড্রপআউট শূন্য”, বর্ষপূর্তিতে কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

১৪ আগস্ট, বৃহস্পতিবার কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি হল। বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো প্রকল্পের সাফল্যের খতিয়ান। ”আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।