সংগৃহীত অর্থে অবশেষে ১৬কোটির মহার্ঘ্য ইঞ্জেকশন পেল রানাঘাটের অস্মিকা
/ Mar 16, 2026

সংগৃহীত অর্থে অবশেষে ১৬কোটির মহার্ঘ্য ইঞ্জেকশন পেল রানাঘাটের অস্মিকা

অবশেষে সংগৃহীত অর্থে ১৬কোটির মহার্ঘ্য পেল ইঞ্জেকশন রানাঘাটের অস্মিকা। সকলের সহযোগিতায়, ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে প্রাপ্ত অর্থে বলা যায় সে আবার নতুন জীবন ফিরে পেল।স্পাইনাল মাসকিউলার অটো ট্রফি ডিজঅডার নামের এক বিরল জিনগত স্নায়ুজনিত রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা। এই বিরল রোগের একটা ইঞ্জেকশনের দাম ১৬কোটি টাকা মাত্র!
এটি এমন একটি জিনগত স্নায়ুজনিত রোগ, যা শিশুর পেশির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। এটি স্পাইনাল মাসকিউলার ডিসঅর্ডার-এর সবচেয়ে গুরুতর ধরণ এবং সাধারণত জন্মানোর ৬ মাসের মধ্যে এই রোগ ধরা পড়ে।
জিনগত ত্রুটির কারণে মূলত এই রোগ হয়। এই জিন স্পাইনাল মোটর নিউরন (Survival Motor Neuron) নামের একটি প্রোটিন তৈরি করে, যা মোটর নিউরনকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই প্রোটিন না থাকলে মোটর নিউরন (যা আমাদের পেশি চালাতে সাহায্য করে) ধ্বংস হয়ে যায়, ফলে পেশির দুর্বলতা দেখা যায়।এর ফলে শিশুর হাত ও পায়ে চরম দুর্বলতা,মাথা ধরে রাখতে না পারা
দুধ খেতে ও গিলতে অসুবিধা,শ্বাস নিতে কষ্ট হওয়া ,জিভ কাঁপা, শুয়ে থাকার সময় “ব্যাঙের মতো” পা ছড়িয়ে রাখা,শরীর খুব নরম ও ঢিলা হয়ে যাওয়া (ফ্লপি বেবি সিনড্রোম)-এর মতো লক্ষণ গুলি ফুটে ওঠে।
এই রোগের কোনো স্থায়ী প্রতিকার নেই, তবে এখন কিছু উন্নত চিকিৎসা রয়েছে।যেমনঃ
Zolgensma (gene therapy)
Spinraza (nusinersen)
Evrysdi (risdiplam) এই চিকিৎসা পদ্ধতি মোটর নিউরনকে বাঁচাতে সাহায্য করে এবং রোগের গতি কিছুটা ধীর করে। কোনও শিশুর শরীরে যদি এই রকম লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত নিউরোলজিস্ট বা জেনেটিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।