বঙ্গসফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও
/ Feb 01, 2026

বঙ্গসফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও

কল্যাণী এইমসের সমার্বতন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজ্য আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বুধবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমেই যাবেন কল্যাণীর এইমসে। সেখানকার প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বক্তব্য রাখবেন তিনি। শংসাপত্র তুলে দেবেন ছাত্রদের হাতে। সূত্রের খবর, কল্যাণীর অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন তিনি। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। আগামিকাল একটি বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশে। প্রসঙ্গত, রাষ্ট্রপতির অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী থাকার কথা রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে নানান ব্যস্ততার কারণে তিনি থাকতে পারছেন না বলেই খবর। তাঁর পরিবর্তে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন কল্যাণী এইমসে। রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এইমস চত্বর। এদিকে বুধ ও বৃহস্পতিবার কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।