রবিবার সকাল ১১টা নাগাদ বৌবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনার সময়ে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন সেখানে। বউবাজার দশ নম্বর শ্রীদাস লেনে একটি বাড়িতে মেরামতির কাজ চলছিল যেখানে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই ভেঙে পড়ে দোতলার ছাদ। সেখানে কর্মরত এক শ্রমিকের মাথায় ছাদ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২০০ জনের উপরে ভাড়াটে এই বাড়িতে বসবাস করেন। তবে এই মুহূর্তে বাড়ির ভিতরে কেউ আটকে নেই।
ছ’মাস আগে থেকেই বাড়ির অবস্থা বেশ খারাপ। সংস্কার করার কাজ শুরু হয়। সেই সময় হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। বাকি শ্রমিকরা সরে গেলেও একজন সরতে পারেন নি। তাঁর ঘাড়ে ভেঙে পড়েছে। আহত ওই শ্রমিকের নাম আশুতোষ অধিকারী। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেবগড়িয়ার বাসিন্দা। বৌবাজার থানার পুলিশ ও দমকলের কর্মীরা তাঁকে উদ্ধার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।










