২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ নয়া দিল্লির। তাঁর বিরুদ্ধে নিজের কাজের বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। বিদেশ মন্ত্রক তরফে বলা হয়েছে পাক হাই কমিশনের ওই কর্তা এই দেশের মাটিতে থেকে এমন কিছু কাজ করছিলেন যা তাঁর যে সরকারি কাজ নয়।
পাকিস্তানের হাইকমিশনারের আধিকারিককে শুধু ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তেই বলা হয়নি, একইসঙ্গে দিল্লির পাক শীর্ষ কূটনীতিককে তলব করে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে। কিন্তু এরপরেই পাকিস্তানে থাকা ভারতের হাই কমিশনের কর্তার বিরুদ্ধেও আবার একই অভিযোগ এনেছে ইসলামাবাদ। সূত্রের খবর, ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে পাকিস্তান। তাকেও পাকিস্তান ছাড়তে তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।










