১৮ ঘণ্টা তুরস্কের বিমানবন্দরে আটকে ২০০-এর বেশি ভারতীয় - NewsN24
/ Mar 17, 2026

১৮ ঘণ্টা তুরস্কের বিমানবন্দরে আটকে ২০০-এর বেশি ভারতীয়

লন্ডন (London) থেকে মুম্বই আসছিল ভার্জিন আটলান্টিকা নামক একটি সংস্থার বিমান। ২০০ জনের বেশি ভারতীয় ছিলেন বিমানে। মাঝআকাশে এক যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় তুরস্কের এক বিমানবন্দরে। তার পর বহুক্ষণ কেটে গিয়েছে, এখনও সেই বিমানটিকে তুরস্ক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়নি! জানা গিয়েছে, ১৮ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও তাঁরা ওই বিমানবন্দরে আটকে আছেন।

সূত্রের খবর, জরুরি অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তুরস্কের যে বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়, সেখানে বিমান পরিচালনা করার মতো সঠিক পরিবেশ নেই। এক যাত্রী জানিয়েছিলেন প্রায় ১৮ ঘণ্টা ধরে এই বিমানবন্দরে আটকে রয়েছেন। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যে টার্মিনালে তারা আছেন সেখানে পর্যাপ্ত জল, খাবার নেই। বিশ্রাম নেওয়ার জায়গার অভাব। ছোট বাচ্চা, মহিলা এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।

মহারাষ্ট্র সরকার আটকে থাকা যাত্রীদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক জন নোডাল অফিসারও নিয়োগ করেছ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।