১৯ তারিখের মধ্যেই স্নাতকস্তরের অনলাইন পোর্টাল চালু করা যাবে- বিধানসভায় আশা প্রকাশ শিক্ষামন্ত্রীর
/ Feb 02, 2026

১৯ তারিখের মধ্যেই স্নাতকস্তরের অনলাইন পোর্টাল চালু করা যাবে- বিধানসভায় আশা প্রকাশ শিক্ষামন্ত্রীর

১৯ তারিখের মধ্যেই স্নাতকস্তরের অনলাইন পোর্টাল চালু করা যাবে-মঙ্গলবার বিধানসভায় আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন, গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেন, কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে? উত্তরে শিক্ষামন্ত্রী জানান, ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হবে।

৭ মে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। একমাস পেরিয়ে গেলও এখনও সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। ফলে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা।

গতবছর ১৯ জুন থেকে কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। এদিন বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, ইউজিসি-র নিয়ম মেনেই এবছরও তাই হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। শিক্ষামন্ত্রী মনে করছেন, এবছরও ১৯ জুনের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।বলা যায় মন্ত্রীর আশ্বাসে কিছুটা স্বস্তিতে ছাত্রছাত্রীরা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।