‘কীসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল?’, হাইকোর্টে গাঙ্গুলিকে নিশানা রাজ্যের
/ Feb 02, 2026

‘কীসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল?’, হাইকোর্টে গাঙ্গুলিকে নিশানা রাজ্যের

প্রাথমিকের চাকরি বাতিল মামলায় সেই সময়ের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চে সরব প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন প্রশ্ন করেন, কীসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি এই সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন, যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে? যাঁদের টাকা আছে তারা চাকরি কিনেছে?

এরপরেই বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, “এটা দুর্নীতির অভিযোগে মামলা। একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না?” অ্যাডভোকেট জেনারেল প্রত্যুত্তরে বলেন, “উপলব্ধি থাকতেই পারে। কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কী নির্দেশ দেওয়া হবে। ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন।”

তিনি এই কথাও বলেন, “তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রাপকদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কি করা যায়?” আদালতে সওয়াল, “তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানিয়েছিলেন, আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কী করে এটা প্রমাণ হল ? কে প্রমাণ করল? আমাদের কাছে নথি আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।