জারি NOTAM, ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ
/ Feb 01, 2026

জারি NOTAM, ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ

গরমের ছুটিতে আন্দামান এখন জমজমাট টুরিস্ট ডেস্টিনেশন। কিন্তু সেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য জারি হল নোটাম (NOTAM)। ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ। ভারত-পাকিস্তান অশান্তির আবহে দেশে নোটাম জারি করা হয়েছিল। সংঘর্ষবিরতি হওয়ার পর ফের একই নির্দেশ! আগামী ২৩ ও ২৪ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। ওই দু দিন আন্দামানের আকাশে কোনও বিমান উড়বে না। কারণ এখনও স্পষ্ট করে বলা হয় নি তবে সূত্রের খবর, কোনও মিসাইল পরীক্ষা করা হবে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, NOTAM হল একটি আইনি বিজ্ঞপ্তি, যার মানে নির্দিষ্ট সময়ে বা দিনে বিমানগুলিকে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে হবে। এর আগেও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এভাবে নোটাম জারি করতে দেখা গিয়েছে। গত বছর এপ্রিল মাসে এই আন্দামান থেকেই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল বায়ুসেনা। সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ওই মিসাইল ছোড়া হয়েছিল, যার রেঞ্জ ছিল ২৫০ কিলোমিটার। ব্রহ্মোস মিসাইলও পরীক্ষা করা হয়েছিল আন্দামান থেকে। এবার কোন মিসাইল পরীক্ষা করা হবে, সেটা এখনো অজানা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।