গরমে চাষবাস থাকে না বলেই খুন বেশি হয়! আজব যুক্তি নীতীশের বিহারের পুলিশের
/ Feb 02, 2026

গরমে চাষবাস থাকে না বলেই খুন বেশি হয়! আজব যুক্তি নীতীশের বিহারের পুলিশের

একাধিক খুনের ঘটনায় রীতিমত তোলপাড় বিহার সহ গোটা দেশ। এই অবস্থায় বিহার পুলিশের এক শীর্ষ আধিকারিকের মন্তব্যে ফের রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠল।
বুধবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এপ্রিল থেকে জুন, এই তিন মাসে খুনের ঘটনা বেশি ঘটার কারণ এই সময়ে কৃষকদের চাষের কাজ খুব বেশি থাকে না। বৃষ্টি নামলে পরিস্থিতি পাল্টে যায় আর সেই সময়ে কৃষকসমাজ চাষের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অতএব স্বাভাবিকভাবেই অপরাধ অনেকাংশে কমে যায়। বিহার পুলিশের এডিজি (হেডকোয়ার্টার) কুন্দন কৃষ্ণন নিজের বক্তব্যে বলেন, সম্প্রতি বিহারজুড়ে অসংখ্য খুন হয়েছে। সাধারণত এপ্রিল, মে, জুন, এই তিন মাসেই সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে। বর্ষা আসা পর্যন্ত চলতে থাকে এই অপরাধপ্রবণতা। কৃষকদের ততদিন বিশেষ কাজ থাকে না। বর্ষা নামার পরে তাঁরা আবার কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন এই ধরনের অপরাধ অনেকটাই কমে যায়। তাঁর এই কৃষিকাজের অভাবকে খুনের কারণ হিসেবে ব্যক্ত করাকে একপ্রকার দায়িত্বজ্ঞানহীন ও অবৈজ্ঞানিক বলে দাবি করা হচ্ছে দেশজুড়ে।

যদিও এখানেই নিজের বক্তব্যে ইতি টানেননি কুন্দন কৃষ্ণন। তিনি বলেন, বিহারজুড়ে খুন তো হয়েই চলেছে। ঘটনা ঘটছে কিন্তু মিডিয়াতে বারবার একটার পর একটা শুধু খুনের খবর দেখানো হচ্ছে ইচ্ছাকৃত ভাবেই। নির্বাচন এগিয়ে আসছে বলেই রাজনৈতিক দলগুলি অপরাধেই বেশি গুরুত্ব দিচ্ছে।
বিহারে একের পর এক খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে নীতীশের রাজ্যের আইনশৃঙ্খলা। কিছুদিন আগেই পাটনায় নিজের বাড়ির সামনে খুন হন ব্যবসায়ী গোপাল খেমকা। অন্যদিকে, বিজেপির প্রাক্তন কিষাণ মোর্চা সভাপতি সুরেন্দ্র কেওয়াতকেও গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার আইসিইউ-তে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। পর পর এতগুলো ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করেছেন সাধারণ মানুষও। তার মধ্যেই পুলিশের শীর্ষ আধিকারিকের এহেন মন্তব্যে রীতিমত তাজ্জব হয়ে গিয়েছে দেশবাসী।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।