ফের নতুন রেপো রেট ঘোষণা করল আরবিআই - NewsN24
/ Feb 01, 2026

ফের নতুন রেপো রেট ঘোষণা করল আরবিআই

আজ, বুধবার সকালে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন। এবার রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমায় আরবিআই। আরবিআই রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে মনে করা হচ্ছে।

রেপো রেট হল যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে। এটি কমে গেলে এর সঙ্গে যুক্ত সবরকম বহিরাগত ঋণে সুদের হার কমে যায়। অতএব ব্যাঙ্ক ঋণ নেওয়া সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তাদের মাসিক কিস্তির অঙ্ক কমে যাবে। রেপো রেট কমানো নিয়ে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র জানান, ‘‘আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।’’ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে এবং প্রথম ত্রৈমাসিকে তা ৬.৫ শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে । দ্বিতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়ে ৬.৭ শতাংশ হতে পারে । তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা। তবে চতুর্থ ত্রৈমাসিকে সেটা কিছুটা কমতে পারে। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৩ শতাংশ থাকতে পারে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।