দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় এক মহিলার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। রবিবার সকালে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় শিল্পী বিবি নামে ওই মহিলার । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে তিনি পেশায় নার্স ছিলেন। মৃতার স্বামী খুনের অভিযোগ তুলেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মৃতা শিল্পী বিবি। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে শিল্পীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত দু’টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন তিনি। এর পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে গভীর রাতে বাড়ির সামনের একটি গলিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পুলিশ এসে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।শিল্পীর স্বামী এই ঘটনায় খুনের অভিযোগ এনেছেন। এরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী, তাঁদের প্রতিবেশী এবং ঘটনাস্থলের আশপাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে শিল্পী বিবির মৃত্যু, তা জানতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।ঘটনার রাতে শিল্পীর স্বামী কোথায় ছিলেন, তাঁর অবস্থান ঘিরেও তৈরি হয়েছে প্রশ্ন। তদন্তে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও, পুলিশ সূত্রে ইঙ্গিত, এটি নিছক দুর্ঘটনা নয় — এতে অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে। মৃতার পরিবারের তরফেও সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









