নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু
/ Feb 02, 2026

নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু

সোমবার সকালে নেতাজিনগর এলাকার একটি চারতলা বাড়ি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা না খুনের ঘটনা সেটা তদন্তসাপেক্ষ। জানা গিয়েছে, চারতলা বাড়িতে একা থাকতেন আশুতোষ দাস নামের এই বৃদ্ধ। বয়স ৭২। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। বছর কয়েক আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। বেশ কিছুদিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। এরপরেই বাড়ির থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন। দরজা ভাঙতে দেখা যায় সিঁড়ির মুখে বৃদ্ধের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেতাজিনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ পেশায় ব্যবসায়ী ছিলেন। প্রচুর টাকার সম্পত্তির মালিক। সম্পত্তির লোভেই কেউ বৃদ্ধকে খুন করেছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধ এলাকায় খুব একটা মেলামেশা করতেন না। বাড়ির সমস্ত কাজ একাই করতেন। ওই বাড়িতে কেউ পরিচারিকার কাজ করতেও যেতেন না। অতএব ওই বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।