''আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না'' অভিষেক বন্দ্যোপাধ্যায়
/ Mar 15, 2026

”আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না” অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভারতের হয়ে বিদেশের মাটিতে তখন বাংলায় এসে শাসকদলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহও। রবিবার, কুয়ালালামপুরে বিজেপির নাম না করে জাতীয়বাদের পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না।“

দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে তৃণমূল সৌজন্য দেখানোর পরেও বৃহস্পতিবার বাংলায় এসে শাসকদলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পাল্টা হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে এটা শোভা পায় না। সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের হয়ে বিদেশে গলা ফাটাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী এই ধরনের কথা কী ভাবে বলেন!

এর পরে কুয়ালালামপুরে গিয়ে বিজেপি বা মোদির নাম না করে জাতীয়তাবাদের পাঠে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি। (কেন্দ্রের) শাসকদলের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি। আমি আমার রাজনৈতিক স্বার্থকে আমার জাতীয় স্বার্থের পথে আসতে দেব না। জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, আমি আমার দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।“

পরে স্যোশাল মিডিয়াতে পোস্ট করেও অভিষেক লেখেন, “বর্তমান শাসকদলের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধি। আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, আমি আমার দেশের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।