শহরে বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা
/ Feb 01, 2026

শহরে বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

কলকাতা শহরে আগের তুলনায় এখন দুর্ঘটনা অনেকাংশেই কম। ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশ বিশেষজ্ঞদের সাথে নিয়ে চিহ্নিত করেছে শহরের বেশ কয়েকটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। এবার এই সমস্ত এলাকাগুলিতে দুর্ঘটনা রুখতে বাড়ানো হয়েছে পুলিশ কর্মীর সংখ্যা। দুর্ঘটনা এড়াতে লালবাজারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিসিটিভির নজরদারি বাড়ানোর। ইতিমধ্যেই সিসিটিভি বসানোর জন্য দরপত্র ডেকেছে লালবাজার।

রাজ্যের পথ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম হল ইএম বাইপাস। এখানে ১৮টি দুর্ঘটনাপ্রবণ জায়গা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছরে এই জায়গাগুলিতে ২৭৯টি দুর্ঘটনা ঘটেছে। ­­যার মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৩৫ জনের। এই অবস্থায় ইএম বাইপাস সংলগ্ন এলাকায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে এই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করে। কলকাতা পুরসভা, পুলিশ, নগরোন্নয়ন দফতর এবং শিক্ষা দফতরের আধিকারিকরাদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার ফলাফল হিসেবে দেখা গিয়েছে, দুর্ঘটনাপ্রবণ রাস্তাগুলির মধ্যে অন্যতম হল উল্টোডাঙা থেকে কামালগাজী পর্যন্ত বাইপাসের ২১ কিলোমিটারের রাস্তা। এই এলাকাগুলির সমস্ত দিক খতিয়ে দেখে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এই অংশে সিসিটিভি বসানোর জন্য ৯২ লক্ষ টাকা খরচ ধার্য হয়েছে।

জানা গিয়েছে, এই সমস্ত সিসিটিভিগুলি ইস্ট ট্রাফিক গার্ডের অধীনে ৪৩ টি জায়গায়, হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীনে ২৭টি জায়গায়, দক্ষিণ ট্রাফিক গার্ডের অধীনে ২২ টি, ভবানীপুর ট্রাফিক ১৮টি এবং বেলেঘাটা ট্রাফিক গার্ডে ১৩টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে, বেলেঘাটা কানেক্টর, সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন অংশ, চিংড়িঘাটা উড়ালপুল, মেট্রোপলিটন, পাটুলি প্রভৃতি জায়গা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।