জমিবিবাদে নাম জড়ালো ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের। তাঁর বিরুদ্ধে প্রতিবেশীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় হাসিনের প্রথম পক্ষের মেয়ে আরশির একটি জমি রয়েছে। প্রতিবেশী গুড্ডু বিবি তা আত্মসাৎ করার চেষ্টা করছে এই অভিযোগে দুপক্ষের মধ্যে বিবাদ বহুদিনের। দু’বছর ধরে এমন অবস্থা চলার পর গত শুক্রবার জমি মাপজোকের পর সেখানে নির্মাণ কাজ শুরু হয়। এরপরই হাসিন জাহান প্রতিবেশীকে মারধর করেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বাংলার বোলারের প্রাক্তন স্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রচারের আলোয় থাকতে হাসিন এমন আচরণ করেছেন বলে কটাক্ষ সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিনের। স্থানীয়রা গণস্বাক্ষর করে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









