মীনাক্ষীর নিশানায় কুণাল ঘোষ, ভিডিও দেখিয়ে পোস্ট দেবাংশুর
/ Feb 02, 2026

মীনাক্ষীর নিশানায় কুণাল ঘোষ, ভিডিও দেখিয়ে পোস্ট দেবাংশুর

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের উদ্দেশে কুৎসিত মন্তব্য করে ফের একবার দলের অস্বস্তি বাড়ালেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ভিডিওটি নিমেষেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মীনাক্ষীকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

ভিডিওতে স্পষ্ট কালীগঞ্জে বোমার আঘাতে নিহত ছাত্রী তামান্না খাতুনের একটি স্মরণসভায় মীনাক্ষী মুখোপাধ্যায় শাসকদলকে আক্রমণ শানাতে গিয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে কুমন্তব্য করলেন। এরপরেই দেবাংশু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করব আমরা? সিপিএমের প্রাক্তন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা প্রাক্তন মন্ত্রী, বর্তমান দলের মাথারা… প্রত্যেকের নামের সঙ্গে একই বিশেষণ যুক্ত করে ভিডিও করা শুরু করুক আমাদের কর্মীরা? কিন্তু না… এসব শিক্ষা আমরা পাইনি।”

দেবাংশু আরও লেখেন, “মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেকে সিপিএমের আগামী প্রজন্মের মুখ বলে দাবি করেন। অরাজনৈতিক কিছু মহল থেকেও তাকে যথেষ্ট তোল্লাই দেওয়া হয়… আজকে তাঁরা প্রতিবাদ করবেন তো? সান্ধ্যকালীন বিতর্ক সভায় এই অসভ্য মেয়েটি নিন্দিত হবেন তো? এই একই ভাষা কুণাল ঘোষ একবার ব্যবহার করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেদিন ঠিক যে যে মন্তব্য তার উদ্দেশে ভেসে এসেছিল, ঠিক যে যে বিশেষণে তাঁকে বিদ্ধ করা হয়েছিল, ঠিক যে পরিমাণ সময় নিয়ে তাঁর বক্তব্যের বিরুদ্ধে বিতর্কসভা বসানো হয়েছিল, আজ একই পরিণতি হবে তো? অপেক্ষায় রইলাম!”

কুণাল ঘোষ এই বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে বলেন, ”রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, কিন্তু সেটা না করে তারা বাবা মা তুলে কথা বলছে। আমাকে বলা হয়েছে ‘শুয়োরের বাচ্চা’, কে বলছেন? বলছেন সিপিএমের এখনকার এক নেত্রী। সে আমার থেকে বয়সে অনেক ছোট। এটা সিপিএমের সংস্কৃতি। আমার বাবার রুগীদের তালিকায় অনিল বিশ্বাস ও অসীম দাসগুপ্ত সকলেই ছিলেন। তাই যিনি এই কথাগুলো বলছেন তিনি জেনে আসুক আগে কোন পরিবার বা কাদের সম্পর্কে এই ধরণের কথা তিনি বলছেন।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।