তামিলনাড়ুর শিবকাশীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় লাগাতার চলছে বিস্ফোরণ। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার চারপাশে অনেকটা এলাকাজুড়ে ঘন সাদা ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ পাঁচজনের। আহত অনেক। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। বেশ কয়েকজনের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা।
উল্লেখ্য, সোমবার তেলেঙ্গানায় এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই মধ্যে তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে।










