মোহালির অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২, জখম বহু
/ Feb 01, 2026

মোহালির অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২, জখম বহু

বুধবার সকালে মোহালির ফেজ় ৯-এর শিল্প এলাকায় একটি অক্সিজেন প্লান্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল । শেষ পাওয়া খবর অনুযায়ী,ঘটনায় দুই জনের দেহ উদ্ধার হয়েছে। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মোহালি শহরের ফেজ় ৯-এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহকুমাশাসক, মোহালি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। সেখানে পৌঁছোয় আপৎকালীন মেডিক্যাল দলও। আহতদের দ্রুত উদ্ধার করে মোহালির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

মোহালি পুলিশের ডেপুটি কমিশনার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বুধবার সকালে ফেজ় ৯-এ অবস্থিত শিল্পাঞ্চলের একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মেডিক্যাল দল, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। উদ্ধার অভিযান চলছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেজ় ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও বোঝা যায়নি। তবে আরও বিশদে তদন্ত চলছে। মোহালির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) দমনদীপ কৌর জানিয়েছেন এদিন সকাল ৯টার দিকে বিস্ফোরণটি ঘটে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণের ফলেই হয়েছে।

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে একই ধরণের একটি ঘটনায়, অমৃতসর জেলার নৌশেরা গ্রামের কাছে একটি বিস্ফোরণে একজন নিহত হন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।