ছত্তিশগড়ের জঙ্গলে নিহত মাওবাদী কমান্ডার সুধাকর
/ Feb 02, 2026

ছত্তিশগড়ের জঙ্গলে নিহত মাওবাদী কমান্ডার সুধাকর

বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অবশেষে নিহত মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। বহুদিন ধরেই শীর্ষস্তরের এই নকশাল নেতার খোঁজ চলছিল। মাথার দাম রাখা হয়েছিল ৪০ লক্ষ টাকা। এদিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। আজ, সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা বিজাপুরে অভিযান চালায়। গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় তল্লাশি শুরু হয়। বিপদ বুঝে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনী। বেশ কিছুক্ষন দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের মৃত্যু হয়।

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার পরিকল্পনা নিয়ে ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান চলছে। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। তাই সেই জায়গায় অভিযান করতে প্রায় ৩ হাজার আধাসেনা নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দররাজ এই বিষয়ে জানিয়েছেন যে, গোপন সূত্রে কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকর, তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য, বান্দি প্রকাশ, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য, পাপ্পা রাও এবং আরও কয়েকজন সশস্ত্র মাওবাদী ক্যাডারের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে, স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ বাহিনী, জেলা রিজার্ভ গার্ড এবং কোবরা চালু করা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।