জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। সেই উপলক্ষে সকাল থেকেই দীঘা জুড়ে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়ির গাছের আম ও কাঁঠাল পৌঁছে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। স্নানযাত্রার পর ৫৬ ভোগের সঙ্গে এই আম ও কাঁঠাল অর্পণ করা হবে জগন্নাথ,বলরাম, সুভদ্রাকে।
জগন্নাথের স্নানযাত্রার জন্য ইসকন থেকে এসেছেন ৩০ জন সন্ন্যাসী। তারাই ১০৮ টি তীর্থক্ষেত্রের জল দিয়ে স্নান করালেন প্রভু জগন্নাথকে। তার আগে খোল কর্তাল সহযোগে অনুষ্ঠিত হল পাহাণ্ডী বিজয়। ১০৮টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে কাঁচা দুধ, আতর ও চন্দন মিশিয়ে জগন্নাথের স্নানের আয়োজন করা হয়। মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানান, “মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম ও কাঁঠাল ইতিমধ্যে দীঘার জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছে। তা ভগবানকে ৫৬ ভোগের সাথে অর্পণ করা হবে।”










